ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডেঙ্গু প্রতিরোধে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আলোচনা সভা

admin
August 31, 2019 11:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএলএফ কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ ওজিয়ার রহমান, সাবেক অর্থ কমান্ডার শেখ আব্দুর রউফ, সহকারী কমান্ডার খান আহসানউল্লাহ, সহকারী কমান্ডার শেখ মনির আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন কমান্ডার মহিউদ্দিন, ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, তারালী ইউনিয়ন কমান্ডার মতলুবর রহমান, ভাড়াশিমলা কমান্ডার রুস্তম আলী, মথুরেশপুর ইউনিয়ন কমান্ডার আহম্মাদ আলী, রতনপুর ইউনিয়ন কমান্ডার মোজাফ্ফার হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন কমান্ডার আব্দুল গফফার, ডেপুটি কমান্ডার নুর ইসলাম প্রমুখ। সভায় এডিস মশার বংশ বিস্তার থেকে রক্ষা, ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধের বিষয়ে গণ সচেতনতার লক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর সোমবার থেকে বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযান, হ্যান্ডবিল বিলিসহ ব্যাপক প্রচারণার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।