ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

admin
August 31, 2019 11:58 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : কেন্দ্রীয় ভূমি কমিটির এক সভা শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ। সভায় দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন জনপদের খাসজমি বন্দোবস্ত সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। শ্যামনগর, আশাশুনি, পাইকগাছা, ডুমুরিয়াসহ বিভিন্ন উপজেলায় খাসজমি উদ্ধারে সরকারী কার্যক্রমে সহায়তা প্রদান এবং বিভিন্নস্থানে খাসজমির অধিকার আদায়ের সংগ্রাম সম্পর্কে পর্যালোচনা করা হয়। সভায় সংগঠনের আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আব্দুর রহিমসহ ভূমিহীন আন্দোলনের প্রয়াত নেতাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. পুলিন বিহারী সরকার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মো: আনিসুর রহিম, সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলার, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ নন্দি, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আশাশুনি উপজেলার মোল্লা রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, কালিগঞ্জের অধ্যাপক আব্দুল খালেক, পাইকগাছার আব্দুর রশিদ, ওহাব আলী সরদার, মোশারফ হোসেন, আলী নুর খান বাবলু,অ্যাড. শাহানাজ পারভীন মিলি, আনোয়ার জাহিদ তপন, অ্যাড. মনির উদ্দিন, মনিরুজ্জামান জোয়াদ্দার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।