ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

admin
August 31, 2019 1:03 am
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তর বহুড়া গ্রামে। বর্তমানে শিশুটি খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্র জানায়। শিশুটি তার বাড়ির পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। গত ২৪ আগস্ট ন্যক্কারজনক এ ঘটনা ঘটলেও ২৯আগস্ট শিশুটির পিতা মামলা করেছেন।
শিশুটির পিতা-মাতা খুলনায় অবস্থান করায় তার দাদী সফুরা খাতুন জানান- ‘প্রতিদিনের ন্যায় সেদিন দুপুর ২টার দিকে আমার পুতনি খাটের পরে বসে খেলা করছিল। প্রতিবেশী ইব্রাহিমের ছেলে ভ্যান চালক ইয়ারব হোসেন (২৮) একই ঘরের মেঝেতে বসে টেলিভিশন দেখছিল। ওই সময় মেয়ের পিতামাতা পাশের রান্না ঘরে ছিল। হঠাৎ মেয়ের চিৎকারে বাবা মা ছুটে গিয়ে বীভৎস ঘটনা দেখতে পান। তখন ধর্ষক ইয়ারব পালিয়ে যায়। মেয়ের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে পার্শ্ববর্তী বাজারের এক ডাক্তারের কাছে নিয়ে যান তারা। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’ বর্তমানে সে কিছুটা সুস্থ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান- ‘ধর্ষিতার পিতা বাদী হয়ে ২৯আগস্ট মামলা (নং-৩২, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০, সংশোধিত ২০০৩এর ৯(১) দায়ের করেছেন। আসামি ইয়ারব পলাতক রয়েছে, তবে তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।