ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এরশাদের অসমাপ্ত কাজ শেষ করতে জাতীয় পার্টির সৈনিকরা রাজপথে থাকবে : সৈয়দ দিদার বখ্ত

admin
August 31, 2019 11:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় শহরের কাটিয়া টাউন বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে চেহলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। এ সময় তিনি বলেন,‘‘পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন গরিব-দুঃখী মেহনতি মানুষের প্রাণের নেতা। তার অসমাপ্ত কাজ শেষ করতে জাতীয় পার্টির সৈনিকরা রাজপথে থাকবে। জনপ্রিয় এই নেতার মৃত্যুর আগে তার মামলাগুলি মেটানো হয়নি। কারণ তার জনপ্রিয়তাকে ভয় পেত দুই নেত্রী। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কেমন জনপ্রিয় নেতা ছিল তা এরশাদের জানাজা প্রমাণ করে। বাংলাদেশের ইতিহাসে প্রয়াত রাজনৈতিক নেতাদের এত বড় জানাজা হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। জাতীয় পার্টিকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান বিপুল, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিউর রহমান টুকু, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, পৌর জাতীয় পার্টির নেতা আশরাফ হোসেন, সাবেক ছাত্র নেতা আকরাম হোসেন খান বাপ্পি, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শাখাওয়াতুল করিম পিটুল, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সহ-সভাপতি নাহিদুর রহমান, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম আল-রাজ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আমিনুর হক ফিরোজ, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি রবি, সাধারণ সম্পাদক পাভেল, পৌর ছাত্র সমাজের আহŸায়ক মাসুদ কবির মনা, সদস্য সচিব রুমি, প্রমুখ। এ সময় প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজ উল্লাহ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।