ঢাকাFriday , 30 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত

admin
August 30, 2019 11:41 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ. কুদ্দুস, ৭নং ওয়ার্ড সভাপতি আ. রশিদ, ৫নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি কুরবান আলী, ৯নং ওয়ার্ড সভাপতি ঠাকুর দাস মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, বাবলুর রহমান, মো. ডালিম হোসেন, লুৎফর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিকের বহিষ্কারের দাবিতে মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এ সময় তারা আরও বলেন, নিলিপ কুমার সততা ও সফলভাবে সুপরিচিত হওয়ায় মাদার তেরেসা পদকে ভূষিত হয়েছেন। তার বিরুদ্ধে একটি কুচক্রীমহল সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া মানববন্ধন করায় এই ন্যক্কারজনক ঘটনার জন্য থানা ও জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দ্রæত কঠোর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।