পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রার এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু চাঁদখালীর সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত ডা. মিজানুর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (৩০ আগস্ট) কয়রা উপজেলার কর্মসূচী শেষ করে বিকেলে চাঁদখালীর কমলাপুর মাদ্রাসা প্রাঙ্গণে তিনি কবর জিয়ারত করেন। এ সময় মাদ্রাসা কমিটির সভাপতি শাহাদাত হোসেন গাইন, মাও. আজিজুল গাজী, যুবলীগ নেতা নুরুল ইসলাম, আকরামুল ইসলাম, প্রভাষক বাবলুর রহমান, মোল্লা আনিছুল হক, এসএম সাঈদুর রহমান উজ্জ্বল, শিবলী সাদিক, এমএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিজানুর রহমানের অকাল মৃত্যু হলে কমলাপুর মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর দাফন সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
