ঢাকাFriday , 30 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসক মোস্তফা কামাল কালিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন

admin
August 30, 2019 11:28 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করার লক্ষে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ন্যাশনাল সার্ভিসের কর্মী, গ্রামপুলিশ সদস্যদের নিয়ে কালিগঞ্জে পর্যালোচনা সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন এনডিসি সজল মোল্লা, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক,
কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান সাঈদ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শেখ তৈয়েবুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, কুশুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারমান সিরাজুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান মেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, সকলকে স্ব-স্ব জায়গা থেকে আন্তরিক হয়ে প্রতি বাড়িতে বাড়িতে যেয়ে মশক নিধনে পরিস্কার পরিচ্ছনাতার কাজে অংশ নিতে হবে। আত্মতৃপ্তির জন্য নয়, বরং মানুষের স্বার্থে কাজ করতে হবে। স্প্রে মেশিন ক্রয় করে আগামী ৩ দিনের মধ্যে কালিগঞ্জের সকল স্থানে ডেঙ্গুর লার্ভা ধ্বংস করে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে হবে। তা নাহলে কালিগঞ্জ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। সেজন্য সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার বিকল্প নেই ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।