ঢাকাFriday , 30 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটার মালিকের মৃত্যু

admin
August 30, 2019 11:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৫৫) নামে এক ডেকোরেটার মালিক মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৩০ আগস্ট) সকালে বাড়িতে ডেকোরেটারের জন্য ব্যবহৃত বিদ্যুতের তার নিয়ে কাজ করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।