ঢাকাFriday , 30 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদর থানা জামে মসজিদের শৌচাগার নির্মাণ প্রকল্পে জেলা পরিষদের চেক হস্তান্তর

admin
August 30, 2019 11:40 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর থানা জামে মসজিদের শৌচাগার নির্মাণ প্রকল্পের দুই লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) পবিত্র জুম্মা’র নামাজ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে চেকটি হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য ও থানা জামে মসজিদ কমিটির সভাপতি মহিতুর রহমান। মসজিদের উপদেষ্টা থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শিক্ষক আসিব ইকবাল, প্রাক্তন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, প্রাক্তন ইউপি সদস্য রুহুল আমিন, প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহাজান আলী প্রমুখ চেকটি গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মোবাইল কনফারেন্সে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জঙ্গি প্রতিরোধ করাসহ যাবতীয় অসংগতি দুর করতে মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।