ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আইনজীবী সমিতির ঐতিহ্যবাহী পুরাতন বারের লাইব্রেরি, আসবাবপত্র ভাঙচুরসহ আইন ও ধর্মীয় গ্রন্থ অবমাননার প্রতিবাদে মানববন্ধন

admin
August 29, 2019 10:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ১৮৭২ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ঐতিহ্যবাহী পুরাতন বারে রাতের আন্ধকারে লাইব্রেরি, আসবাবপত্র ভাঙচুরসহ আইন ও ধর্মীয় গ্রন্থ অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জজ কোর্ট সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. শাহ আলম, সাবেক সভাপতি অ্যাড. অবুল হোসেন, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. দেবাশীষ রায়, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওসমান গণি, জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাহিমুল কিসলু প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি একটি ঐহিত্যবাহী প্রতিষ্ঠান। এই সমিতির ৫ শতাধিক সদস্য জেলার ২২ লক্ষ মানুষের প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি এই প্রষ্ঠিনের সম্পত্তি নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এরই জেরে গত ২১ আগস্ট ২০১৯ তারিখে গভীররাতে অজ্ঞাতনামা কয়েকজন এই বারের লাইব্রেরির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারীর গøাস ভাঙচুর করে সেখানে রাখা মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কোরআন এবং হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ডিভিশন সংবলিত বহু বই পুস্তকসহ বাংলাদেশ সংবিধান তছনছ করে এবং সেগুন কাঠের তৈরি শত বছরের পুরাতন চেয়ার, টেবিল ভাঙচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বক্তারা এ সময় পুরাতন এই বারের সম্পত্তি রক্ষার্থে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।