ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার মাহমুদপুরে পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করতে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

admin
August 29, 2019 10:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার মাহমুদপুরে পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করতে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে রিয়াজুল হক মিঠু । তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মাহমুদপুর মৌজায় জেএল নং-৩৫, এস এ খতিয়ান ১১৩০০ ও ১১৩০১ দাগে ১ একর ১২ শতক সম্পত্তি আমার পিতাসহ ৪ চাচা পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে স্ব স্ব সম্পত্তি ভোগ দখল করে। এর মধ্যে রাস্তার পাশে ৫০ শতক আমার পিতাসহ ৪ চাচা এজমালি রেকর্ড অনুযায়ী যার যার সম্পত্তি ভোগ দখল করে। এর মধ্যে আমার পিতার ভাগে রাস্তার পাশে সাড়ে ১২ শতক এবং এনামুলের পিতাও সাড়ে ১২ শতক প্রাপ্ত হন। অন্য দুই চাচা সমান ভাগে ভাগ প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু আমি চাকুরি জনিত কারণে ঢাকায় থাকায় আমার পৈতৃক সম্পত্তি টুকু ফেলানো অবস্থায় ছিলো। সম্প্রতি আমি বাড়ি ফিরে সেখানে পুকুর ভরাট করে দোকান করার পরিকল্পনা করি। কিন্তু এনামুল হক এতে বাধা প্রদান করে উক্ত সম্পত্তি তাদের বলে দাবি করে বলেন, আমার সম্পত্তি তাদের সম্পত্তির পিছনে। অর্থাৎ সামনের সম্পত্তি পুরোটাই এনামুল ভোগ করবে, আর আমাকে একেবারে পিছনে যেতে হবে। অথচ কাগজপত্র সকল কিছুই আমার পক্ষে রয়েছে। তারপরও এনামুল আমার সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হইয়া বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এরই জেরে সে বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগসহ অযৌক্তিক অপপ্রচার চালাতে থাকে এবং একের পর এক পত্র পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করছে। যার কোন ভিত্তি নেই। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও কল্পকাহিনি মাত্র। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উক্ত সম্পত্তির আমার বৈধ কাগজ পত্র রয়েছে কিন্তু এনামুলের কোন কাগজ পত্র নেই। অথচ গত ২৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে সে উল্লেখ করেছে উক্ত সম্পত্তি সে নাকি গত ৪০ বছর যাবৎ ভোগ দখল করছে। তাহলে আমার প্রশ্ন ওই সম্পত্তি এতদিন ফেলানো ছিল কেন ? তার নামে প্রিন্ট পর্চাও হয়নি কেন ? আর্থিক সংকটের কারণে আমি ওই সম্পত্তিতে কিছু করতে না পারার সুযোগে এনামুল আকস্মিভাবে আমার সম্পত্তিতে মাটি ভরাট করলে আমি থানা পুলিশের খবর দিলে তারা কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে আমি মাটি ভরাট করে চায়ের দোকান করে ভাড়া দেই। এরপর আমার টাকার প্রয়োজন হলে স্থানীয় ব্যবসায়ী মৃত আব্দুল গফুর মোড়লের পুত্র ফরিদ হোসেনকে অবহিত করলে তিনি বর্তমান বাজার দর অনুযায়ী উক্ত সম্পত্তি আমার কাছ থেকে ক্রয় করেন। সে অনুযায়ী তিনি তার ক্রয়কৃত সম্পত্তি দখলে গেলে এনামুল তা আবারও দখলের পায়তারা শুরু করেন। এরপর ফরিদ সম্পর্কে অবান্তর কথা বলে মিথ্যা সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা। ফরিদ ২০০৫ সাল থেকে ভোমরা বন্দরে সুনামের সহিত আমাদানী-রপ্তানি ও ট্রান্সপোর্ট ব্যবসা করে আসছেন। তিনি কখনও টি বয় ছিলেন না। তিনি এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্নভাবে সাহায্য সহযোগী করে থাকেন। শুধুমাত্র জমি দখলের উদ্দেশ্যে ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এনামুল তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। এমতাবস্থায় আমি অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টাকারী এনামুলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।