ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা দূর্নীতি বিষয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin
August 29, 2019 11:09 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ে দূর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে দূর্নীতি দমন কমিশনের ব্যবস্থাপনায় বিদ্যালয় কক্ষে আলোচনা সভা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অব. অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। এ সময় সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ইউনিয়ন কমিটির নিজাম উদ্দিন, কবিন সানা, স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিএম আক্তার হোসেন, সহকারী প্রধান শফিকুল ইসলাম, সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল, ম্যানেজিং কমিটি সদস্য মোল্লা আনিছুর রহমান, মোস্তাক আহম্মেদ, শিক্ষক শিপ্রা রানী, শুকদেব রায়, গোপাল মন্ডল, শ্যামল সানা, আ. হালিম, তরুণ কান্তি সানা, প্রশান্ত সানা, আসমা খাতুন, মনিরুল ইসলাম, কামরুন নাহার, শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।