ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলার মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে : পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান

admin
August 29, 2019 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপারের সাথে জেলা রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আহাদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মিহির সাহা, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রজব আলী, কার্যকরী সদস্য মো. জারিউল ইসলামসহ জেলা রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় নবাগত জেলা পুলিশ সুপার জেলা রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দকে বলেন, নতুন করে এ জেলায় কোন মাস্তানের জন্ম হবে না। এ জেলার মানুষ নিরাপদে নির্বিঘেœ দরজা খুলে ঘুমাতে পারবে এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে পুলিশ। আপনারা নির্ভয়ে ব্যবসা করুন। কোন সমস্যা হলে লোকাল থানাকে জানাবেন। এ ছাড়াও তিনি জেলা রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দকে ভেজালমুক্ত ব্যবসা করার আহবান জানান। সাক্ষাৎকালে জেলা রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।