ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ইন্টারফেস সভা অনুষ্ঠিত

admin
August 29, 2019 9:52 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় সুশীলন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এ ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মহিউদ্দীন আহমদ। এ সময় কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, অমোষ মূর্মু (জিজি অ্যান্ড এসএও), শান্তনু (টিওএসএ), জি এম আব্দুল গফফার (এসএও), ডা. মোস্তফা মাহমু, সিডিও সদস্য আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রশিদ ঢালী, ইউপি সদস্য সীতা রানী বৈদ্য, ইউপি সদস্য পাপিয়া হক, সিএইচসিপি জিয়াউর রহমান, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিও কর্মী, শিক্ষার্থী, ডাক্তার, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুজাহিদুল ইসলাম ও বাবর আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।