নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাগরণী দিবস-২০১৯ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে জাগরণী চক্র ফাউন্ডেশন’র কালিগঞ্জ শাখা অফিসে এরিয়া ম্যানেজার নাহিদ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক তাইফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, জাগরণী চক্র ফাউন্ডেশন এর অডিট অফিসার শেখ জাহিদুল হাসান, আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী শাকির আহমেদ। এ সময় নলতা শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান, মৌতলা শাখা ব্যবস্থাপক রহমত উল্লাহ, তারালী শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, দেবহাটার পারুলিয়া শাখা ব্যবস্থাপক খায়রুল ইসলাম, আশাশুনির বুধহাটা ব্যবস্থাপক মজনুন হক প্রমুখ উপস্থিত ছিলেন। জাগরণী দিবসে সংস্থাটির প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু’র ৬৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটার পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা শাখার কর্মকর্তা বকুল হোসেন।
