ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ জন আটক

admin
August 29, 2019 11:38 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী এবং পর্নোগ্রাফি মামলার ২জনসহ মোট ৫জন আটক করেছে কলারোয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এস আই ই¯্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার রামকৃষ্ণপুর কবিরাজ বাড়ির মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ বোতল ফেনসিডিলসহ মো. আবুল বাশার (৪৭) কে আটক করা হয়। আবুল বাশার উপজেলার বড়ালী এলাকার ইয়াছিন আলীর ছেলে। এস আই সুবির কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রামভদ্রপুর এলাকার মাসুদ রানা (৩২) ও সবুজ গাজী (২২) কে ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয়। এদিকে সরসকাটি পুলিশ ক্যাম্পের এস আই মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ওফাপুর ফুটবল মাঠ থেকে মানিকনগর এলাকার মো. দবির হোসেন (২৪), ও মো. রিপন গাজী (২২)কে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।