ঢাকাWednesday , 28 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

admin
August 28, 2019 11:31 pm
Link Copied!

দেবহাটা সদর প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ সময় জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়। বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে দিন ব্যাপী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে কাজিমহল্লা, চক মোহাম্মাদালীপুর, কামটা, কোঁড়া, মোহাম্মাদালীপুর, ঈদগাহ বাজার সহ সখিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল সমূহ ধ্বংস করা হয়। এ সময় ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, হাফিজুর রহমান, আরতী রানী মন্ডল, আলফাতুন নেছা, মোনাজাত আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রতিটি বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে বাড়ি বাড়ি নাম্বারিং করা হয়। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে জানতে পারে উক্ত বাড়িতে ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা পরিদর্শন করেছেন। এছাড়া ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়িতে যেয়ে তাদের পরিবারের মাঝে সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।