কুলিয়া প্রতিনিধি: দেবহাটায় সরকারি খালে জবরদখল ও জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ নেট-পাটা অপসারণের অভিযান শুরু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের লাবণ্যবতীসহ আশ পাশের শাখা খাল সমূহে অবৈধ নেট-পাটা অপসারণের অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম। অভিযানকালে খাল গুলোর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও বিনষ্ট করা হয়। এ সময় ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন রাজ, আমিরুল ইসলাম, প্রেম কুমার, অচিন্ত্য কুমার সরকার, ভরত চন্দ্র সরকার, বিকাশ সরকার ও নাজমুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
