আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৬ আগস্ট) রাতে এস আই মো. মামুনুর রহমান কুড়িকাহনিয়া গ্রামের আলমগীর মোড়লের ছেলে সিআর-৪৬৮/১৭ নং মামলার ওয়ারেন্ট মূলে আসামি আকরাম মোড়ল, প্রতাপ নগর ইউনিয়নে ইমান আলী মোল্যার ছেলে শফিকুল ইসলাম ও মাজেদ গাজীর ছেলে খলিলুর রহমান গাজীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। একই রাতে এ এস আই জয়নাল মোল্যার নেতৃত্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে সিআর-১০৩/১৭ নং ওয়ারেন্ট মূলে আসামি মাছুম সরদারকে ও এ এস আই মোকাদ্দেস হোসেন কল্যাণপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে জিআর-৬৭/১৮ নং ওয়ারেন্ট মূলে আসামি শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। আসামিদের মঙ্গলার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি (তদন্ত) ইমারত হোসেন নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
