ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার; প্রতারক ছাত্রলীগ নেতা পলাতক

admin
August 26, 2019 10:54 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গত ৭দিন ধরে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। অপহরণকারী সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান পলাতক রয়েছে। থানা সূত্র জানায়, উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম শৈলখালি গ্রামের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে গত রবিবার (১৮ ই আগস্ট) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। স্কুল ছাত্রীর দাদা মো. নহোর আলী এ বিষয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ গত ৭দিন ধরে ঐ স্কুল ছাত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি অব্যাহত রাখে। রোববার (২৬ আগস্ট) দিবাগত রাতে শ্যামনগরের গোপালপুর গ্রামের প্রবাসী রঞ্জুর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ছাত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এলাকার প্রবাসী রঞ্জুর দ্বিতীয় স্ত্রী আয়েশা খাতুন এর মাধ্যমে পরিচয় হয় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজের সাথে। সেখান থেকেই হাফিজুরের সাথে গড়ে তার প্রেমের সম্পর্ক। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত রবিবার (১৮ আগস্ট) বাসা থেকে সন্ধ্যার দিকে রঞ্জুর স্ত্রী আয়েশা খাতুন সহ ৩ টি মোটর সাইকেলে ৯ জন তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গোপালপুর রঞ্জুর বাড়িতে আটকে রাখে। গত কয়েকদিন ধরে জোরপূর্বক তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক (যৌন হয়রানি) করে হাফিজ। এই কাজে সহযোগিতা করে আয়েশা খাতুন। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আনিছুর রহমান মোল্লা বলেন, মেয়েটি অপহৃত হওয়ার পর শ্যামনগরে থানায় ঐ মেয়ের দাদা জিডি করেছিল। এ সময় তিনি মৌখিকভাবে কালিগঞ্জ সার্কেলকে অবহিত করেন। তখন থেকে শ্যামনগর থানা পুলিশ তাদেরকে খুঁজতে থাকে। মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় অপহরণ এবং ধর্ষণের চেষ্টা মামলা দায়ের হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকেই একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।