ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের ইটাগাছায় ইজিবাইক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত-১, আহত-৫

admin
August 26, 2019 11:19 pm
Link Copied!

শহর প্রতিনিধি: সাতক্ষীরায় ইজিবাইক ও মাহেন্দ্রর সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাবিকুন নাহার (১৯)। সে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের সাকাত কাপালির মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালিগঞ্জ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রæতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি মাহেন্দ্র শহরের ইটাগাছা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ক্রস করার সময় মাহেন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাহেন্দ্রতে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিকুন নাহার (১৯) কে মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় আহতরা হলেন, রোকছানা (৩৮), রহিম (৪৮), আওয়াল (৫০)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।