ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাইব্রেরি ভাঙচুরের ঘটনায় আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
August 26, 2019 11:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আইনজীবী সমিতির পুরাতন ভবনের লাইব্রেরী ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কলম বিরতি, সাধারণ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। সোমবার (২৬ আগস্ট) এ বিষয়ে এক জরুরী সভার মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল করে আইনজীবীরা জানিয়েছেন যে বা যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করতে হবে। সাধারণ সভা ও বিক্ষোভ মিছিল করে বক্তারা বলেন, ১৪৮ বছর ধরে দখলে থাকা এই ভবন এখন আইনজীবী সমিতির লাইব্রেরি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। গত ২১ আগস্ট রাতে কে বা কারা এই ভবনের ভেতরের সব আসবাবপত্র ভাঙচুর করেছে। তালা ভেঙে ভেতরে ঢুকে দরজা জানালা আলমারি শোকেজ ভাঙচুর ও বইপত্র তছনছ করে গেছে। এমনকি মূল্যবান কাগজপত্রও লন্ডভন্ড করে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার জোর দাবি জানিয়ে তারা বলেন সেখানে রাতভর পুলিশের লোক পাহারায় থাকে। তা সত্তে¡ও এ ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা। তারা জানান এই ভবন ভেঙে সেখানে সাততলা ভবন নির্মাণের সরকারি অনুমোদন পাওয়া গেছে। অথচ সেই সাইনবোর্ডটিও সরিয়ে ফেলেছে রাতের দুর্বৃত্তরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম বলেন এই ভবনের জমি নিয়ে পুলিশের সাথে মামলা চলছে। এ মামলায় সমিতি গত ৮ আগস্ট অনুক‚ল রায় পেয়েছে। এর মাত্র দুই সপ্তাহের মধ্যে এমন ঘটনা কেনো ঘটল তার তদন্ত ও প্রতিকার চান তারা। সাধারণ সভা ও বিক্ষোভ মিছিলে তারা এক মাসের আলটিমেটাম দিয়ে বলেন ‘কালেকটরেট চত্বরে জজ আদালত ও জুডিসিয়াল আদালতের মধ্যে যে প্রাচীর দেওয়া হয়েছে তা ভেঙে চলাচলের পথ বের করে দিতে হবে। একই সাথে পুরাতন আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনে ভাঙচুর ও তছনছের সাথে জড়িতদের আইনে সোপর্দ করতে হবে’। অন্যথায় আইনি লড়াই ছাড়াও আইনজীবীরা কলম ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবেন। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. আবুল হোসেন, অ্যাড. আবদুল মজিদ, অ্যাড. তপন কুমার দাস, অ্যাড. সরকার যমিনীকান্ত, অ্যাড. সৈয়দ ইফতেখার আলি, অ্যাড. ওসমান গনি, অ্যাড. অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. মো. ইউনুস আলি, অ্যাড. আসাদুজ্জামান দিলু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।