মায়ের কোলে মাথা রেখে
এই দুনিয়ার আলো দেখে
প্রথম যে দিন এসেছিলাম
মাকেই ভালো বেসেছিলাম।
কিশোর বেলায় খেলার মাঠে
কিংবা আবার পুকুর ঘাটে,
চলার পথে হোঁচট খেলে
ব্যথায় মায়ের আদর পেলে,
কান্না ভুলে হেসেছিলাম
মাকেই ভালোবেসেছিলাম।
মা যে আমার সোনার খনি
সেই যে আমার মা জননী,
মা,তুমি আমার চাঁদের আলো
তুমিই জুরে আমার স্বপ্ন গুলো।
হারিয়ে গেলে কোন অজানায়
এ জীবনে আর ফের নাই,
স্নেহের মায়ায় বেঁধে ছিলাম
প্রথম সেদিন কেঁদেছিলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
