ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ষা এলো ফিরে : শ্যামল বণিক অঞ্জন

admin
August 26, 2019 10:34 pm
Link Copied!

 

মেঘের ভেলায় চড়ে
বর্ষা এলো ফিরে,
যেন আপন নীড়ে।
দূর দিগন্ত বনে
অঝর বরিষনে
পুলক জাগায় মনে।
কৃষ্ণ মেঘে ছেয়ে
বৃষ্টি আসে ধেয়ে,
জলকেলিতে হংস মিথুন
নতুন ধারা পেয়ে।
ভরা গাঙে বায় মাঝি নাও
ভাটিয়ালী গেয়ে।
আষাঢ় এলো ফিরে
খাল বিল নদী তীরে,
হলো আবার,প্রাণ সঞ্চার
বাদল দিনকে ঘিরে।
কিশোর যুবার দলে
মত্ত হয় ফুটবলে,
কাঁদায় জড়াজড়ি
আহা রঙের ছড়াছড়ি!
নতুন আসা জলে
মাছ শিকার খুব চলে,
যায় ভেসে যায়,আষাঢ়টা হায়
আনন্দেরই ঢলে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।