ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

admin
August 26, 2019 11:23 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে পৌর সদরের নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে এ চক্ষু সেবা প্রদান করা হয়। ইসলামী ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ষোলো আনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, চক্ষু বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডা. মাসুম রেজা। এ সময় সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, জুনিয়র ইউনিট অফিসার আব্দুল করিম, মাহফুজুর রহমান ও রূপালী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে স্থানীয় ১শ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।