ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

admin
August 26, 2019 11:24 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মহাবতার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে সোলাদানা ইউপির নুনিয়াপাড়ায় পূজা উদযাপন পরিষদ আয়োজিত ৪ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের শেষ দিনে খালিয়া বদ্ধ নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি অধীর মন্ডলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আজিজুল হাকিমের পরিচালায় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা জেলা পরিষদ সদস্য আ. মান্নান গাজী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, পঞ্চানন সানা, সাবেক ইউপি চেয়ারম্যান এসএমএ মাজেদ, নির্মল ঢালী, বিভূতি সানা, প্রভাষক ময়নুল ইসলাম, এসআই মহিউদ্দীন আহম্মদ, সাবেক প্রধান শিক্ষক কুমুদ ঢালী, বিমল সরকার, সুভাষ রায়, তপন বাইন, সায়েদ আলী মোড়ল কালাই, নকুল মন্ডল, রবি গাজী, এসএম শাহাবুদ্দীন সাহিন, নৃপেন মন্ডল, ইউপি সদস্য রাজেশ মন্ডল, নজরুল ইসলাম হিরা, সাবেক সদস্য পরিতোষ মন্ডল, দিলীপ, রাজিব মন্ডল, সোহেল, রনি সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।