ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা পরিষদের উন্নয়ন-সমন্বয় কমিটির মাসিক সভা

admin
August 26, 2019 10:44 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদের উন্নয়ন-সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যাণার্জী, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, ইঞ্জি. আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম, দিপঙ্কর সরকার, আবু হেনা সাকিল প্রমুখ। সভায় উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, সকল খালের নেট পাটা অপসারণ, প্রতাপ নগরের মুজিব কেল্লা স্থাপনের খামখেয়ালি রিপোর্ট দেওয়ায় তহসিলদারের বিরুদ্ধে তদন্ত, বড়দলের নজরুলের ইটভাটায় কাঠ পুড়িয়ে কয়লা বানানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কেয়ারগাতি ও প্রতাপনগরের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের সিদ্ধান্তসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।