আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র (অনুর্ধ ১৭)-২০১৯ (কিশোর-কিশোরী) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এ সময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যাণার্জী, প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, কৃষি অফিসার রাজিবুল হাসান, সমবায় অফিসার কারিমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম, দিপঙ্কর সরকার প্রমুখ। সভায় ১১ টি ইউনিয়ন ও অতিরিক্ত একটি দল তৈরি করে ১২ দলের খেলা দরগাপুর শেখ রাসেল শিশু স্টেডিয়ামে আগামী ১লা সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর’১৯ ফাইনাল খেলার সিদ্ধান্ত গৃহীত হয়। খেলাগুলি দুটি জোনে দরগাহপুর ও চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠে অনুষ্ঠিত হবে।
