পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ইটের পিলারের নীচে চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে প্রীতম (৮) বাড়িতে খেলার সময় পরিত্যক্ত একটি ইটের পিলার তার শরীরের উপর ভেঙে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে পাটকেলঘাটা স্থানীয় ক্লিনিকে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। সে পাটকেলঘাটার রবীণ কর্মকারে পুত্র ও পাটকেশ্বরী শিশু বিদ্যাপীঠের শিশু শ্রেণির ছাত্র। শিশু প্রীতমের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
