ঢাকাSunday , 25 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের খলিসানি খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

admin
August 25, 2019 10:34 pm
Link Copied!

চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র খলিসানি খাল থেকে অমরী পাল (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (২৫ আগস্ট) বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের মৃত পূর্ণ পালের স্ত্রী। নিহত বৃদ্ধার ছেলে নিমাই পাল (৫০) জানান, তার মা অমরী পাল দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল এবং স্বাভাবিক কোন কাজ করতে পারত না। গত ২৪ আগস্ট দিবাগত রাতে তার মা পরিবারের সদস্যদের অগচরে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার মাকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রবিবার বিকেল ৫ টার দিকে স্থানীয়রা খলিসানি খাল থেকে ভাসমান অবস্থায় থাকা তার মা অমরী পাল’র মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক জিয়ারত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে সৎকারের অনুমতি প্রদান করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং-৩০, তারিখ-২৫/০৮/১৯ খ্রি:)। থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।