ঢাকাFriday , 23 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin
August 23, 2019 11:04 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মুনসুর রহমান (৪৫)নামে এক মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের দুই গ্রæপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে মুনসুর রহমান নিহত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরতলীর বাকাল ইসলামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মুনসুর রহমান শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার নামে ১৪টি মাদক মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুনসুর রহমানের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় সেখান থেকে একটি ওয়ান শ্যুটার গানও উদ্ধার হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।