ঢাকাThursday , 22 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবিপুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
August 22, 2019 10:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : মাদক বিরোধী বিশেষ অভিযানে মো.রাসেল শেখ(২০), মো.রাশেদুল ইসলাম(২৫) ও মো. হযরত আলি(২০) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস.আই (নি:)রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই(নি:) মো. হাফিজুর রহমান, এস.আই (নি:)মিজানুর রহমান এ.এস.আই (নি:)বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই(নি:) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা সদরের কদমতলা-বৈকারী সড়কের জামতলা মোড়স্থ বাইপাস সড়ক থেকে মো. রাসেল শেখ (২০), পিতা- মো. রজব আলী শেখ , গ্রাম- খোকড়া রামকৃষ্ণপুর , থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, মো. রাশেদুল ইসলাম (২৫), পিতা- মৃত হাসমত আলী, গ্রাম- আমতলা, থানা ও জেলা- সাতক্ষীরা কে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। অপর দিকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির আরেক অভিযানে এস.আই (নি:)রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই(নি:)মো. হাফিজুর রহমান, এস.আই(নি:)মিজানুর রহমান এ.এস.আই (নি:)বিষ্ণু কুমার ঘোষাল, এ.এস.আই(নি:)শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ সাতক্ষীরার কালীগঞ্জ-শ্যামনগর সড়ক থেকে মো. হযরত আলী (২০), পিতা- বাবর আলী খা, গ্রাম- উত্তর ভাড়া সিমলা, থানা – কালীগঞ্জ জেলা- সাতক্ষীরা কে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)অফিসার ইনচার্জ(ওসি) আলী আহমেদ হাশমী তিনজন মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।