ঢাকাThursday , 22 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের আত্মপ্রকাশ

admin
August 22, 2019 10:11 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার সাংবাদিকদের সমন্বয়ে বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের আত্মপ্রকাশ ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । বস্তুনিষ্ঠ, প্রকৃত সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয়ে বুধবার (২১ আগস্ট ) রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির প্রথম সভায় আত্মপ্রকাশ ও আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় দৈনিক প্রভাতী খবরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মেহেদী নেওয়াজ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র হাবিবুর রহমান সোহাগ, দৈনিক সাতক্ষীরা বার্তা ও সাপ্তাহিক সূর্যের আলো’র শফিকুর রহমান, দৈনিক দৃষ্টিপাত’র কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকা, দৈনিক আজকের সাতক্ষীরা’র সীমান্ত প্রতিনিধি হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিক্রমে মেহেদী নেওয়াজ’কে আহŸায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী ১লা সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।