ঢাকাWednesday , 21 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত-১: আটক-১

admin
August 21, 2019 11:54 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হান্নুর হোসেন(৩৮) নামে এক যুবক মারাত্মক জখম হয়েছে। সূত্র জানায়, শিমুলবাড়িয়া গ্রামের ছাত্তার সরদারের পুত্র ডালিম সরদার শিমুলবাড়িয়া বাজারে লোকজনের সামনে একই গ্রামের মৃত ছহিল উদ্দীন সরদারের পুত্র মো. হান্নুর হোসেনের পেটে ছুরি মারে ডালিম। হান্নুর হোসেনের পরিবার সুত্রে জানা যায়, ঘেরের ভেড়ি বাঁধকে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ তাদের মধ্যে মনোমালিন্য হয়। রোববার সন্ধ্যায় হান্নুর বাজারে গেলে সন্ত্রাসী ডালিম তার পেটে দুই বার ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ডালিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডালিম কে বাঁধা অবস্থায় উদ্ধার করি। পরে তাকে তল্লাশি করে ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।