ঢাকাTuesday , 20 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে দায়িত্ব, কর্তব্য ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
August 20, 2019 9:56 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব, কর্তব্য ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের উদ্যোগে এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভবতোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সুশীলন নবযাত্রা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মেহেরা খাতুন পাখি, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদের সচিব মো. রিয়াজুল ইসলাম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপন কুমার গাঁতিদার, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কৃষ্ণপদ মন্ডল, ২নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মোস্তফা, মহিলা ইউপি সদস্যা মলিনা রাণী রপ্তান, আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়াদ্দার, ৮২নং কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ রায়, ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, মো. মহসিন গাজী, আব্দুল হাকিম, প্রশান্ত জোয়াদ্দার, বাপী মাঝি, নিতাই মাঝি প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ৪৫ জন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব-কর্তব্য ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।