ঢাকাTuesday , 20 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে জেলে বাওয়ালিদের পাস পারমিটের দাবিতে মানববন্ধন

admin
August 20, 2019 9:57 pm
Link Copied!

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপক‚লবর্তী এলাকা বুড়িগোয়ালিনী, গাবুরার জেলে বাওয়ালিদের সুন্দরবনের মাছ কাঁকড়া আহরণের জন্য পাস পারমিট বন্ধ রয়েছে। যে কারণে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বুড়িগোয়ালিনী, গাবুরা এলাকার কয়েক শত জেলে বাওয়ালিরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুড়িগোয়ালিনী (নীলডুমুর) বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত জেলে বাওয়ালিরা তাদের বিশেষ বিশেষ দাবি উপস্থাপন করেন। এসময় তারা বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘জেলে বাওয়ালিদের গত ১ মাসের অধিক সুন্দরবনের পাস পারমিট বন্ধ করার কারণে বর্তমানে আমরা দুর্বিষহ জীবন যাপন করছি।
জেলে বাওয়ালিদের একমাত্র আয়ের উৎস সুন্দরবনের মাছ কাঁকড়া। সেই মাছ কাঁকড়া ধরার অনুমতি পত্র (পাস পারমিট) খুলে দেওয়ার জন্য উপস্থিত জেলে বাওয়ালিরা বন বিভাগ কর্তৃপক্ষের নিকট আকুল দাবি জানান। সুন্দরবনে যারা বিষ দিয়ে মাছ ধরে তারা দেশ ও জাতির শত্রæ তাদের বিরুদ্ধে আমরাই জেলে বাওয়ালি ঐক্যবদ্ধ ভাবে বন বিভাগকে সহযোগিতা করব। তাছাড়া মানববন্ধনে সাধারণ জেলে বাওয়ালিরা যাতে পুনরায় মাছ কাঁকড়া ধরতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে শত শত জেলে পরিরার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।