ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বাঁকালে দু’টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঁকাল সরদার পাড়ায় প্রধান অতিথি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এ ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক ইউডিপি প্রকল্পের আওতায় ২ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে বাঁকাল সরদার পাড়া আহলে হাদিস জামে মসজিদ হতে কার্লভাট পর্যন্ত ১৫৪ ফুট ড্রেন ও কামরুজ্জামানের বাড়ির পার্শ্ব হতে শহিদুলের বাড়ি পর্যন্ত ৬৫৬ ফুট ড্রেন ৮ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। ড্রেন দুটি নির্মাণ হলে ঐ এলাকার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে পানি বন্দী হবে না। এ সময় পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলার মো. শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলার অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, এসও সাগর দেবনাথ, ব্র্যাক ফিল্ড কো-অডিনেটর সুধাংশু কুমার, পিও সবুজ কুমার দাস, মো. মোজাম্মেল হক, শরিফুল আজাদ, সিও সেলিনা বেগম, আব্দুল জলিল, খলিলুর রহমান, কামাল হোসেন, কামরুল ইসলাম, আজিজার রহমান, আব্দুল মজিদ, শহিদুল্লাহ, উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
