মাসুম, প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুরের সাবেক ইউপি সদস্য প্রতাপনগর সিনিয়র মাদ্রাসার শিক্ষক ডা. আনিসুজ্জামান (৬০) পবিত্র হজ পালনকালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবে কিং আব্দুল আজিজ হাসপাতালে সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অ-ইন্নাইলাহির রজিউন) মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার পুত্র সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার আত্মীয়স্বজন সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
