ঢাকাMonday , 19 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চলে গেলেন তালার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক কাজী আমিনুল হক আফরা

admin
August 19, 2019 10:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: চলে গেলেন তালার প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক, সমাজ সেবক, শিক্ষানুরাগী কাজী আমিনুল হক আফরা (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৩) বছর। মৃত্যুর আগে তিনি ৪ মেয়ে, ১ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩ টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা পীড়ায় ভুগছিলেন। তিনি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান-এর শশুর। সোমবার আসরবাদ তাঁর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পারিবারিক সূত্র জানায়, তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক ছিলেন। তালা কপোতাক্ষ ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য, তালা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক, তালা ক্লাবের সাবেক সভাপতি, মেলা বাজার শাহী জামে মসজিদের সভাপতি। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম. আনিছুর রহমান, নির্বাহী সম্পাদক শামীম পারভেজ, সহকারী সম্পাদক আহসানুর রহমান রাজীব, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।