ঢাকাSunday , 18 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা টিটিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

admin
August 18, 2019 9:09 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ও সরকারের যুগ্ম সচিব শেখ রফিকুল ইসলাম (পিএএ) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এছাড়াও তিনি সাতক্ষীরা টিটিসি-তে পরিচালিত বিদেশগামী কর্মীদের ৩দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিদেশগামী নারী কর্মীদের ৩০দিনের হাউজ কিপিং প্রশিক্ষণ, ঝঊওচ এর অধীনে ৪মাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণ, বিএমইটি-র অধীনে ৬মাস মেয়াদি ট্রেড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান সহ সকল প্রশিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।