ঢাকাSunday , 18 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাইপাস সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত আহত এক

admin
August 18, 2019 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মটর সাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৮ আগস্ট) আনুমানিক বিকেল ৫ টায় সাতক্ষীরা বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফি সরদারের ছেলে। আহত রহমত আলী একই গ্রামের আনারুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাস সড়কে সগর তার বন্ধু রহমতকে নিয়ে দ্রæতগতিতে মটর সাইকেল চালাচ্ছিল। এ সময় তারা দেবনগর এলাকায় পৌঁছালে রাস্তার সাইডে পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক সাগরকে মৃত ঘোষণা করেন এবং রহমত মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাইপাস সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মর-দেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।