কলারোয়া প্রতিনিধি: অবৈধ পথে ভারতে প্রবেশ কালে আলিমুল ইসলাম (২৮) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজলোর সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের নাজমুল ইসলামের ছেলে। কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক বাবুল হোসেন জানান- শুক্রবার (১৬ আগস্ট) আনুমানিক সকাল ১০টায় ভাদিয়ালী সীমান্তে -১৩/৩ এস এর ৬, জিরো পয়েন্ট দিয়ে ওই যুবক ভারতে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ বিষয়ে কলারোয়া থানার এসআই সুবীর কুমার ঘোষ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪(৮)১৯।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
