ঢাকাSaturday , 17 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাদকসহ আটক-৬

admin
August 17, 2019 10:33 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাদক ক্রয় ও বিক্রয়ের সময় এস বাংলা নিউজ টিভি’র প্রতিনিধি পরিচয় দান কারি রাজুসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলার সোনাবাড়ীয়ার মঠবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বাচ্চু হোসেন (২৮), পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শেখ রাজু (৩৪), গদখালী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২), গোপিনাথপুর গ্রামের অজয় দেবনাথের ছেলে বিপ্রজিত দেবনাথ (২৭), সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের শান্তিপদ স্বরের ছেলে সুব্রত কুমার স্বর (৩০) ও আগরদাড়ী গ্রামের বদরুল ইসলামের ছেলে আরিফ রায়হান (২২)। কলারোয়া থানার এএসআই মিজানুর রহমান জানান, ‘শক্রবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার সোনাবাড়ীয়ার মঠবাড়ীগামী জনৈক মকর আলীর বাড়ির পূর্ব পাশের কার্লভাটের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। পরে আমি এবং এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের নিকট থেকে ৬ হাজার টাকা মূল্যের ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়’। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান, আটককৃত ৬ জনের মধ্যে অনলাইন টিভি চ্যানেল “এস বাংলা নিউজ টিভি” পরিচয় দান কারী শেখ রাজু ও এসপি গোল্ডেন লাইন পরিবহণের সুপারভাইজার বিপ্রজিত দেবনাথ নামের দুই যুবক রয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৫(৮)১৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।