ঢাকাFriday , 16 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় শোক দিবসে বালাপোতা তাঁরক নাথ ধামে বিশেষ প্রার্থনা

admin
August 16, 2019 10:43 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে বালাপোতা তাঁরক নাথ ধামে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৮ টায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই ১৯৭৫-এর ১৫ আগস্টে নিহত জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বালাপোতা তাঁরক নাথ ধাম মন্দির কমিটির সাবেক সভাপতি প্রভাষক দিলীপ সরকারের সভাপতিত্বে প্রার্থনা পরিচালনা করেন তাঁরক নাথ ধামের মহন্ত শ্রী নরেন্দ্র নাথ সরকার। এসময় তাঁরক নাথ ধামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরালী মোহন সরকার, সাবেক সহ-সভাপতি শিক্ষক জগদীশ সরকার, সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, প্রচার সম্পাদক বাপ্পী সরকার, সহকারী হিসাব রক্ষক গৌরঙ্গ সরকার, স্বপন সরকার, বিপ্লব সরকার আপন, বিমল সরকার, ভবেশ চন্দ্র সরকার, সুজিত সরকার, অনিমেষ গাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।