ঢাকাFriday , 16 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কালাবাগিতে নববধূর আত্মহত্যা

admin
August 16, 2019 10:39 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কালাবাগি গ্রামে বাপের বাড়ি এসে স্বপ্না রানী নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানাগেছে, দরগাহপুর ইউনিয়নের কালাবাগি গ্রামের পঞ্চানন গাইনের মেয়ে স্বপ্নার সাথে সাতক্ষীরা সদরের ধুলিহর তেতুলডাঙ্গী গ্রামে পলাশ গাইনের এক মাস আগে বিয়ে হয়। ঈদের কয়েক দিন আগে স্বপ্না বাপেরবাড়ি বেড়াতে আসে। বুধবার রাতের খাবার খেয়ে সে যথারীতি ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সে না ওঠায় তাকে ডাকতে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে শাড়ি কাপড়ে গলায় ফাঁস দিয়ে স্বপ্না ঝুলছে। খবর পেয়ে আশাশুনি থানার এসআই মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঠিক কি জন্যে সে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই স্বপন গাইন বাদী হয়ে আশাশুনি থানায় ৩৭ নং একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।