ডেস্ক রিপোর্ট: পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল, ও খাদ্য বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাকাল কোল্ডস্টোর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাফিনুর ইসলাম । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। আলোচনাসভায় বক্তব্য রাখেন,পৈর আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুর জামান রাশী,৬ ওয়ার্ড সভাপতি শ্রিঃ নারায়ন চন্দ্র, সিনিয়র সহ সভাপতি মো: আনসার আলি,ক্রিয়া বিষক সম্পাদক শেখ ছোয়েল ও ৬ নং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
