ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

admin
August 15, 2019 10:12 pm
Link Copied!

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট বৃহস্পতিবার সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে বাদ জোহর চেম্বার ভবনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, মো. সহিদুল হোসেন, গোলাম আজম, জি. এম. মনিরুল ইসলাম মিনি, সৈয়দ শাহিনুর আলী, মো. মশিউর রহমান সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মদ । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।