ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী পৌর যুবলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর যুবলীগের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় ২ শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এসময় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
