ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা : জেলায় ১৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

admin
August 15, 2019 10:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো ১৬ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এনিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ১৮৬ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪৫ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ১৩১ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ১০ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত। আক্রান্ত রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন বলে তিনি জানান। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে জেলা ব্যাপী নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান চলছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প। অপরদিকে, জেলায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।