ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোক দিবসে জেলা তরুণ লীগের দোয়া ও আলোচনা সভা

admin
August 15, 2019 11:31 pm
Link Copied!

মাজহারুল ইসলাম: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জর্জকোর্ট মোড় অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী জেলা আওয়ামী তরুণ লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সদর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা তরুণ লীগের সিনি: সহ সভাপতি মো. হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, যুব ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন। এছাড়াও সদর উপজেলা সাধারণ সম্পাদক আনিকুল ইসলাম, পৌর সভাপতি বাবলু রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি আশিক, সাধারণ সম্পাদক সাকিবসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।